পরিস্রুত পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা । শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে । ওই অবরোধের জেরে টাকি রোডে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় । ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । তাঁদেরকে বুহিয়ে এদিন অবরোধ তোলা হয় ।
এদিন বসিরহাট শহরের টাকি রোডের কালীবাড়ি পাড়া এলাকায় বাসিন্দারা পথ অবরোধ করেন । আন্দোলনকারীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে পুরসভার পাইপ লাইন দিয়ে বাড়ি বাড়ি দুর্গন্ধযুক্ত নোংরা জল আসছে । সেই জল ব্যবহারের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে ।
জলের দুর্গন্ধে বাড়িতে থাকা যাচ্ছে না । স্নানের সময় ওই জল ব্যবহার করলে শরীরের বিভিন্ন চর্মরোগ হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা । বাসিন্দারা বিষয়টি নিয়ে পুরসভাকে বহুবার অভিযোগ জানিয়েছেন । কিন্তু তাতেও কোনও কাজ হয়নি ।
প্রতিবাদ জানাতে লোকসভা ভোটের মুখেই বাসিন্দারা এদিন অবরোধ আন্দোলনে শামিল হয়েছেন । আধঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

