নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে স্থানীয়দের হাতে আক্রান্ত হতে হল এনআইএ-কে । শনিবার বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয় কেন্দ্রীয় এজেন্সির উপর ।
এই বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা জানান, এই ঘটনা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে পশ্চিমবাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই । পশ্চিমবাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর মতো অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশে নেই । তিনি আরও জানান, তদন্তকারী আধিকারিকদের উপর হামলা চললে বুঝতে হবে সাধারণ মানুষরা কী অবস্থায় রয়েছেন । অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনার দায় চাপিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরেই । তাঁর মতে, এদিনের সমস্ত ঘটনাটি ঘটিয়েছেন তৃণমূল নেতা ও কর্মীরা; স্থানীয় কোনও মানুষ এই ঘটনার সঙ্গে জড়িত নন।
এই বিষয়ে বাম নেতা তন্ময় ভট্টাচার্য জানান, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকা মানে দুর্বৃত্তদের হাতে রাজনীতি, সমাজ থাকা । তিনি আরও বলেন এই দুর্বৃত্তদের দল দুর্বৃত্তদের বাঁচানোর জন্য যে কোনও রকম চেষ্টা করবে ।
একই সঙ্গে এই হামলার ঘটনায় সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও । তাঁর বক্তব্য, ‘এইভাবে সন্দেশখালি থেকে ভূপতিনগর ঘটনা ঘটছে, যদি কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকে কেউ যদি আসে তদন্ত করতে সেই তদন্ত যদি পছন্দ না হয় তাহলে যেকোনো ব্যক্তির কোটে যাওয়ার অধিকার আছে’ । এক প্রকার মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের তির এনে অধীর বলেন, ‘এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং পশ্চিমবঙ্গে যারা পুলিশে কর্তা আছে তাদের প্রশ্রয় এগুলো পরিকল্পিতভাবে হামলা চলছে।’
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

