এনআইএ আধিকারিকদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হল ভূপতিনগর থানায় । এনআইএ আধিকারিকদের উপর হামলার অভিযোগের মাঝেই পাল্টা অভিযোগ দায়ের হল তাদের বিরুদ্ধে ।
সূত্রের মারফৎ জানা যাচ্ছে, মনোব্রত জানার পরিবারের তরফে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । বিশেষ সূত্রে জানা যাচ্ছে এনআইয়ের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ আনা হয়েছে । তবে এই ব্যাপারে পুলিশ ও প্রশাসন মুখে কুলুপ এঁটেছে ।
ভূপতিনগরে নাড়ুবেলিয়ায় বোমা বিস্ফোরণ কান্ডে এনআইএ তদন্ত নেমে গতকাল, শনিবার দু’জন তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেফতার করে কলকাতায় আদালতে তোলা হয়েছে । গতকাল ভোররাতে এনআইএ-র তদন্তকারী দল গ্রেফতার করে ফেরার পথে এলাকাবাসীর হাতে আক্রান্ত হন । এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভূপতিনগর থানায় এনআইএ-র পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে । অপরপক্ষে মনোব্রত জানার পরিবারের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে এনআইএ-র বিরুদ্ধে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

