লস্কর-ই-তৈবার নাম করে শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি!

‘এনআরসি ও সিএএ চালু হলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে’, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে এই মর্মেই হুমকি চিঠি দেওয়া হল । সোমবার চিঠিটি পাঠানো হয় লস্কর ই-তৈবার নাম করে ।

এনআরসি ও সিএএ চালু হলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে, লস্কর ই তৈবার নাম করে এমনই একটি হুমকি চিঠি দেওয়া হল মন্ত্রী শান্তনু ঠাকুরকে । আর এই চিঠিকে কেন্দ্র করেই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ।

এই প্রসঙ্গে জানা যায়, দেগঙ্গার হাদিপুর থেকে ফাজির আলি নামে এক ব্যক্তি স্পিড পোস্টের মাধ্যমে সোমবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে চিঠি পাঠায় । ফাজির আলি নিজের পরিচয় হিসেবে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সদস্য বলে উল্লেখ করে । ওই চিঠিতে লেখা রয়েছে, রাজ্যে যদি এনআরসি চালু করা হয়, তাহলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে । মন্ত্রী শান্তনু ঠাকুর-সহ তাঁর পরিবারের সদস্যদেরও উড়িয়ে দেওয়া হবে ।

এদিন সাংবাদিক বৈঠক করে শান্তনু ওই চিঠি পড়ে শুনিয়েছেন । তিনি বিষয়টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানাবেন বলে জানিয়েছেন । পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সংবাদ মাধ্যমের মাধ্যমে শান্তনু প্রশ্ন করেছেন, তিনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও দেগঙ্গার মতো জায়গায় কীভাবে লস্কর ই তৈবার সংগঠন কাজ করছে ।

অন্যদিকে শান্তনুর বাড়িতে লস্কর ই তৈবার নামে হুমকি চিঠিকে “সাজানো ঘটনা” বললেন মমতাবালা ঠাকুর । মমতাবালার দাবি, ‘লোকসভা ভোটের মুখে সহানুভূতি পেতে শান্তনু নিজেই কাউকে দিয়ে এই চিঠি পোস্ট করিয়েছেন’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube