গরম থেকে মিলবে রেহাই, তবে জারি থাকল সতর্কতাও

হলুদ সতর্কতা রয়েছে হাওড়া ও নদিয়া জেলার বেশ কিছু অঞ্চলে । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । নদিয়া ও উত্তর ২৪ পরগণা জেলার বেশ কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের পূর্ভাবাস রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আদ্রতা জনিত অসস্তি থাকবে । গরমের প্রভাব থাকবে মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে । সেই সঙ্গে আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া থাকারও সম্ভবনা রয়েছে ।

আজ কলকাতার ক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভবনা থাকবে । কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস । আজ বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে । ৯ তারিখ থেকে ১০ তারিখ নাগাদ কলকাতার ক্ষেত্রে ২ ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস ।

উত্তরবঙ্গের ক্ষেত্রে এই সপ্তাহ প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া । কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । দমকা হওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube