গত কয়েকদিন ধরেই চাঁদিফাটা রোদে নাজেহাল বঙ্গবাসী । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে শনিবার পর্যন্ত । তবে সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও বৃষ্টিতে ভিজতে পারে গোটা বাংলা, জানালো হাওয়া অফিস ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে । ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা । শনিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলেই খবর । তাপপ্রবাহের সতর্কতা থাকছে শনিবার পর্যন্ত । শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম সহ দক্ষিণবঙ্গের ৯টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে ।
অন্যদিকে বেশ কিছু এলাকায় ‘লু’ বইবার সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । তবে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪ জেলায় । সোমবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে । দক্ষিণবঙ্গে অত্যধিক গরম এবং তাপপ্রবাহের কথা মাথায় রেখে আমজনতাকে রোদে না বেরনোর পরামর্শই দিচ্ছেন আবহবিদরা । একান্তই বাইরে বেরোতে হলে একাধিক পরামর্শ মেনে চলার কথা বলা হয়েছে । সঙ্গে ছাতা এবং জল রাখা আবশ্যক ।
পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলায় বাড়বে বৃষ্টি । শনিবার পাহাড় সংলগ্ন ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হতে পারে । শনিবার থেকে সোমবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে পার্বত্য জেলাগুলিতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

