জওয়ানের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য!

কাশ্মীরে সেনা জওয়ানের মৃত্যু ঘিরে সন্দেহ দানা বাঁধছে মৃতের পরিবারের সদস্যদের মধ্যে । মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার কাতর আর্জি জানান মৃতের স্ত্রী । হাওড়ার উদয়নারায়ণপুরের পেড়োর বাসিন্দা সেনাকর্মী বরুন দাসের মৃত্যু ঘিরে এখন প্রশ্ন তুলছে তাঁর পরিবার । এই ঘটনায় তদন্তের দাবি পরিবারের ।

মৃত সেনাকর্মীর স্ত্রীর দাবি, শুক্রবার দুপুরে পরিবারের সাথে কথা বলার ঘন্টাখানেক পর বাড়িতে আসে তাঁর স্বামীর মৃত্যুর সংবাদ । পরিবার সূত্রে দাবি, টেলিফোন করে জানানো হয় শ্রীনগরের সেনা ছাউনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় জওয়ানের দেহ । স্ত্রীর দাবি, তিনি আত্মঘাতী হয়েছেন বলে ফোন করে সেনা বাহিনীর আধিকারিক জানিয়েছেন ।

তবে এই ঘটনায় পরিবারের প্রশ্ন, মৃত্যু সংবাদ পাওয়ার ঘন্টাখানেক আগে বরুন বাবু বাড়িতে ফোন করে কথা বলার পর কিভাবে আত্মহত্যা করলেন ? স্ত্রীর দাবি, ১৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বরুন দাস । অতি সম্প্রতি পদোন্নতি () হয় বরুন বাবুর, তিনি হেড কনস্টেবলের দায়িত্ব পান । শ্রীনগরে তাঁর পোস্টিং হয়েছিল বলে জানান স্ত্রী বিজলী দাস । বরুন দাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবার সহ গোটা গ্রামে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube