লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা । এরই মধ্যে শনিবার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে সামনে পেয়ে একাধিক অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন । সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারালেন প্রার্থীও ।
প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় । শনিবার
মহম্মদ বাজার এলাকায় প্রচারে গিয়েছিলেন তিনি । সূত্রের খবর, এলাকায় এখনও বেশ কিছু সমস্যার সমাধান করতে পারেননি তিনবারের বিজয়ী প্রার্থী শতাব্দী রায় । এদিন তাঁরা জানান, আবাস যোজনায় বাড়ি পাননি অনেকে । একই সঙ্গে এলাকায় স্বাস্থ্য ব্যবস্থার অনুন্নয়ন নিয়েও বেজায় ক্ষুব্ধ তাঁরা । অন্যদিকে কর্মসংস্থানের অভাবে নাজেহাল স্থানীয়রা ।
এর পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, প্রার্থীকে দেখাই যায় না এলাকায় । ভোট এলেই শুরু হয় তাঁর আনাগোনা । প্রয়োজনে তাঁকে না পাওয়া সহ আরও একাধিক দাবিতেই মানুষজনের বিক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়। স্তাহ্নীয়দের ক্ষোভ নিয়ে সংবাদ মাধ্যম তাঁকে প্রশ্ন করলেই মেজাজ হারান শতাব্দী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

