জলের দাবিতে বন্ধ কোলিয়ারির পরিবহন!

পশ্চিম বর্ধমান জেলায় এবার জলের দাবিতে বন্ধ করা হল কোলিয়ারির পরিবহন । পরিবহন বন্ধ করে শনিবার বিক্ষোভ দেখাতে শুরু করলেন গ্রামের বাসিন্দারা । পশ্চিম বর্ধমানের উখরার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ঘটনা ।

এদিনের এই ঘটনায় গ্রামবাসীদের দাবি, প্রতিবছর গরম পড়তেই কোলিয়ারি থেকে ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হয় গ্রামে । তার ফলে গ্রামে জলের অভাব অনেকটাই মেটানো যায় । কিছুটা হলেও জলকষ্টের সুরাহা হয় ।

কিন্তু এবার তাঁদের অভিযোগ, এই বছর সেই জল সরবরাহ করতে টালবাহানা করছে কোলিয়ারি কর্তৃপক্ষ । তাই বাধ্য হয়েই তারা শনিবার সকাল থেকে কোলিয়ারির গেট বন্ধ করে বিক্ষোভে নেমেছেন । যদিও এ নিয়ে কোলিয়ারি কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube