বিনা চুক্তিতে চলছে কাজ!বিক্ষোভে শ্রমিকরা

নতুন করে কোনও চুক্তি করা হচ্ছে না শ্রমিকদের সঙ্গে । শনিবার এমনই অভিযোগ তুলে রাষ্ট্রায়াত্ত গ্যাস উত্তোলক সংস্থার উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে থাকা শ্রমিকরা । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ।

বিনা চুক্তিতেই কাজ করানোর অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলায় । গ্যাস উত্তোলক সংস্থার উৎপাদন বন্ধ করে বিক্ষোভে শামিল হল তৃণমূল শ্রমিক সংগঠন । আন্দোলনের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কা করা হচ্ছে ।

এদিনের ঘটনায় জানা যায়, দুর্গাপুরের লেলিন সরণীর রাষ্ট্রায়াত্ত ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টের এলপিজি গ্যাস উৎপাদনের কাজে ৯৩ জন স্থায়ী শ্রমিক রয়েছে । ২০২০ সালে চুক্তি হওয়া শ্রমিকদের মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ১৫ আগস্ট । তারপর থেকে নতুন করে আর চুক্তি করা হয়নি তাঁদের সঙ্গে । ফলে বেতন তো বাড়ছেই না পুরনো বেতনও দেওয়া হচ্ছে না ঠিকঠাক । পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা ।

একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে এবং তৃণমূল শ্রমিক সংগঠনকেও বিষয়টি জানানো হলেও কোন সুরাহা মিলছে না বলেও জানান তাঁরা । দ্রুত নতুন করে চুক্তি করে বেতন বাড়াতে হবে, সঠিক সুযোগ-সুবিধা দিতে হবে, এই মর্মে এদিন দাবি তুলেছেন তাঁরা । এই দাবিতে গ্যাস উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভে নামেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে থাকা শ্রমিকরা । এই আন্দোলন দীর্ঘস্থায়ী হলে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কাও দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube