লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাংলায় আক্রান্ত এনআইএ! রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

শনিবার ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন । কেন্দ্রীয় এজেন্সির গায়ে হাত, এলাকায় শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে এনআইএ । এদিন তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় বলেও জানা যায় । দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলেও খবর । এর আগে গত ৫ ই জানুয়ারি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তৃণমূল নেতার অনুগামীদের হামলার মুখে পড়েছিল ইডি । সেই ঘটনারই স্মৃতি ফিরে এল আবার ।

ভোটমুখী বাংলায় এ বার আক্রান্ত হল এনআইএ । ২০২২ সালের ২ ডিসেম্বর ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের নায়ড়াবিলা গ্রামে রাত প্রায় ১১টা নাগাদ ভয়াবহ বোমা বিস্ফোরন ঘটে । ওই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয় ।

খবর পেয়ে এলাকায় যায় পুলিশ । স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ । পরে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ । আদালতের নির্দেশে সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়েই হামলার মুখে পড়ল এনআইএ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube