এবার ভূপতিনগরে দেখা গেল সন্দেশখালির ছায়া । নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে স্থানীয়দের হাতে আক্রান্ত হতে হল এনআইএ-কে । শনিবার বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয় কেন্দ্রীয় এজেন্সির উপর । সেই ঘটনার ভিডিও ভাইরালও হয়ে যায় ।
৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি-র তদন্তকারী আধিকারিকদের উপর হামলা চালান সেখানকার স্থানীয়রা । এবার ভূপতিনগরে দেখা গেল সেই সন্দেশখালির ছায়া । নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে স্থানীয়দের হাতে আক্রান্ত হতে হল এনআইএ-কে । হাতে লাঠি নিয়ে প্রায় দেড়শ থেকে দু’শ জন স্থানীয় বাসিন্দারা আধিকারিকদের উপর হামলা করতে আসেন । শনিবার বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয় কেন্দ্রীয় এজেন্সির উপর ।
এই হামলার বিষয়ে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয় কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে ।
এদিনের ঘটনায় ভাঙচুর চালানো হয় সংস্থার কেন্দ্রীয় গাড়ির উপর । গাড়ির উপরে ইঁট বৃষ্টি করার অভিযোগ ওঠে । সূত্র মারফত জানা যাচ্ছে, আজকের এই ঘটনায় এনআইএ-র গাড়ির কাঁচ ভেঙে যায় । হামলার জেরে এদিন আক্রান্ত হন এনআইএ-র দুই তদন্তকারী আধিকারিক । সূত্রের দাবি ভূপতিনগর থানায় রাখা হয় এনআইএ-র দুই আক্রান্ত আধিকারিকদের ।
আজকের এই এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন । কেন্দ্রীয় এজেন্সির গায়ে হাত তোলা, এলাকায় শান্তিশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

