ভূপতিনগরে এনআইএ হানা! ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি!

শনিবার সাত সকালে এনআইএ হানা দেয় ভূপতিনগরে । বলাই মাইতি নামে এক অভিযুক্ত ব্যক্তি সহ দুজন’কে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা । নাড়ুয়াবিলা বিস্ফোরণ কান্ডের তদন্তে নামে এনআইএ । তাঁদের গ্রেফতার করে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়ির উপরে ইঁট বৃষ্টির অভিযোগ ওঠে ।

এই প্রসঙ্গে জানা যায়, আজ ভোর চারটে নাগাদ এই অভিযান চালানো হয় কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে । বেশ কয়েক জন বাড়িতে না থাকলেও দু’জনকে হাতে পান এনআইএ আধিকারিকরা । উল্লেখ্য, নাড়ুয়াবিলা বিস্ফোরণ কান্ডের তদন্ত করছে এনআইএ ।

কলকাতা হাইকোর্টের নির্দেশে চলা এই তদন্তে গত সপ্তাহে একাধিকবার তলব করা হয় বেশ কয়েকজন তৃণমূল নেতাকে । তবে তাঁরা কেউ উপস্থিত হননি বলেই খবর । তারপরেই এই অভিযান এনআইএ দলের ।

২ রা ডিসেম্বর ২০২২ রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ভগবানপুর বিধানসভার নাড়ুয়াবিলা গ্রামে । তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে ঘটা এই বিস্ফোরণে তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয় । কলকাতা হাইকোর্টের নির্দেশে তারই তদন্ত করছে এনআইএ । এই তদন্তেই আজ সকাল বেলা ভোর রাতে ভূপতিনগরে আসে এনআইএ-র একটি প্রতিনিধি দল । এবং তাঁরা দু’জনকে গ্রেফতার করে নিয়ে যায় বলে খবর ।

ভূপতিনগর থানার নাড়ুবিলিয়া বিস্ফোরণকাণ্ডে আজ ভোরে এন আই এর টিম যখন ঘটনা চলে আসে এবং দুজনকে গ্রেফতার করে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাদের গাড়ির উপরে ইঁট বৃষ্টির অভিযোগ। সূত্র মারফত জানা আছে এই ঘটনায় এনআইয়ের গাড়ির কাঁচ ভেঙেছে এবং দুই আধিকারিক আহত হয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube