নির্বাচনী আচরণবিধি শুরু হতেই অপসারিত রাজীব কুমার!

সোমবার সরানো হল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে । রাজ্য পুলিশের রাজীব কুমারকে ডিজির পদ থেকে সরাল নির্বাচন কমিশন ।

নির্বাচনী আচরণবিধি শুরু হতেই অপসারণ করা হল রাজীব কুমারকে । ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিকল্প নাম পাঠাতে নির্দেশ দেওয়া হয় । সেই মতো ৩টি নাম পাঠাবে রাজ্য । সেই নামের তালিকা আজ বিকেল ৫ টার মধ্যে পাঠাতে হবে রাজ্যকে ।

ডিজির অপসারণ নিয়ে মহম্মদ সেলিম জানান, ‘আমরা এই বিষয়টিকে স্বাগত জানাচ্ছি । আমরা বলেছিলাম কিছু পুলিশ অফিসার সরাতে হবে । আইএস অফিসার এবং ডব্লিউবিসিএস অফিসারকেও সরানর কথা বলেছিলাম । রাজীব কুমার বিখ্যাত হয়েছেন বিধান নগর কমিশনার হিসাবে সারদা চিটফান্ডে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে । মোদী-মমতার মধ্যে ডিল হয়েছে লোকসভায় কে কটা সিট পাবে । আর রাজীব কুমার সেটা দেখবে । যারা ইলিগ্যাল অ্যাক্টিভিটিকে প্রমোট করছে তাদের সরানোর দাবি রেখেছিলাম আমরা’।

ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘বিজেপি এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে । তারা এজেন্সিগুলোর দখল নিয়ে নিয়েছে । বিজেপি পুরদস্তুর চাইছে এই ধরণের স্বাধীন সংস্থাগুলিকে দখলদারিত্বে নিয়ে তাদের নিজস্ব অ্যাজেন্ডা প্রতিষ্ঠিত করতে । ইলেকশন ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল, এই ধরণের সবকটি সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে, তারই প্রতিফলন দেখা গেল’ ।

ডিসেম্বরেই দায়িত্ব পান রাজীব কুমার । নির্বাচনী আচরণবিধি জারি হতেই অপ্সারিত করা হল তাঁকে । কার হাতে দেওয়া হবে দায়িত্ব, তার দিকেই রয়েছে সকলের নজর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube