অ্যাকশনে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক

বুধবার রাজ্যে এসেই অ্যাকশনে বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা । আজ বিকেল ৫ টার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট তলব করলেন তিনি ।

এদিন বিএসএফ গেস্ট হাউসে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠকে প্রথম দফা নির্বাচন নিয়ে আলোচনা করেন অলোক সিনহা । ওই বৈঠকেই রিপোর্ট তলব করলেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা ।

কোচবিহার কেন্দ্রের বিপর্যস্ত অঞ্চলের খোঁজ খবরও নেন বিশেষ সাধারণ পর্যেবেক্ষক । কমিশন সূত্রে খবর, আলোচনা হয় প্রথম দফা ভোটের প্রস্তুতি নিয়ে । মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কতটা প্রস্তুত জানতে চাইলেন আলোক সিনহা । ক্ষতিগ্রস্ত মানুষদের ভোট দান নিয়ে কী ব্যাবস্থা করা হল তাও জানতে চান তিনি । সূত্রের খবর, ভোটের সময় আবহাওয়ার অবস্থার কথা মাথায় রেখে কমিশন কী পদক্ষেপ নিচ্ছে তাও জানতে চান তিনি ।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, কমিশনের নির্দেশ মেনেই চলতে হবে, এমনই কড়া বার্তা দিলেন অলোক সিনহা । সূত্রের খবর, বৈঠকে আরিজ আফতাব জানান, কোচ বিহারে ৭৫ শতাংশ স্পর্শকাতর বুথ রয়েছে । এদিকে, কমিশনের হিসেব অনুযায়ী প্রথম দফা তিনটি লোকসভা কেন্দ্রে ৮৫ শতাংশ স্পর্শকাতর বুথ রয়েছে বলে জানান অলোক সিনহা । সেই অনুযায়ী, বাহিনী মোতায়েন করতে হবে বলেও জানান তিনি ।

অর্থাৎ, একটি বিধানসভা ক্ষেত্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হলে কমপক্ষে ১৬ কোম্পানি বাহিনী প্রয়োজন । ফলে একটি লোকসভা ক্ষেত্রের জন্য দরকার ১১২ কোম্পানি বাহিনী । ওই হিসাব অনুযায়ী ৩৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনতে হবে তিনটি আসনের জন্য ।

বিশেষ সাধারণ পর্যেবেক্ষক আলোক সিনহা উত্তর ২৪ পরগনা জেলার পরিস্থিতি নিয়েও খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে কমিশন সূত্রে । কোচবিহার লোকসভা কেন্দ্রের বর্তমান পরিস্তিতি নিয়েও জানতে চান তিনি । প্রথম দফার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা নিয়েও তথ্য জানতে চান তিনি । কমিশন সূত্রে খবর বৈঠকের শেষে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের নির্বাচনী প্রস্তুতি নিয়ে রিপোর্ট চাইতে বলেন আলোক সিনহা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube