বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ি , ময়নাগুড়ি ও আলিপুরদুয়ারের একাধিক অঞ্চল । শেষ সম্বল্টুকু হারিয়ে সর্বস্বান্ত হয়ে গিয়েছেন সেখানকার বাসিন্দারা । সেই ঝড়ে এবার ক্ষতিপূরণ দিতে চায় নবান্ন । সেই মর্মে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যসচিব ।
ইতিমধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে । লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি । সুতরাং এখন ক্ষতিপূরণ দিতে যাওয়া হিতে বিপরিত হয়ে দাঁড়াতে পারে তৃণমূলের জন্য । তাই এবার নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যসচিব ।
রবিবার উত্তরবঙ্গে ঝড়ে একাধিক প্রাণহানি হয়েছে । ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর বলে জানা গিয়েছে । এবার কমিশন অনুমতি দিলে তবেই ক্ষতিপূরণ দিতে পারবে রাজ্য ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

