এআই-য়ের কাঁধে ভর করেই লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে নির্বাচন কমিশন । ৮০,৫৩০ বুথেই এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআইয়ের সাহায্য নিয়েই ভোট বৈতরণী পার করতে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।
বৈশাখের আগেই মিনিট খানেকের অকাল কালবৈশাখী ইতিমধ্যেই কমিশনের ঘুম কেড়ে নিয়েছে । যার ফলে একদিকে ওয়েব কাস্টিং অন্যদিকে, নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীর মধ্যে কীভাবে প্রথম দফার নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ন ভাবে করা যাবে তা নিয়ে ঘুম উড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের । ইতিমধ্যেই রাজ্যে শান্তিপূর্ন পরিবেশে অবাধ নির্বাচন করতে তৎপর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে ব্যাবহার করে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর । তাই বুথে বুথে ১০০% ওয়েব কাস্টিং করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময়ই দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন, এ বারের ভোটে কোনও ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না । বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ওয়েব কাস্টিংয়ের ওপর যে এবার জোর দেওয়া হবে, তারও আভাস দিয়েছিলেন তিনি ।
একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৫০.৩১ শতাংশ বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল । এবার সেটাই বাড়িয়ে ১০০ শতাংশ করা হল । এ রাজ্যে বুথ রয়েছে ৮০ হাজার ৫৩০টি । সবকটিতেই হবে ওয়েব কাস্টিং ।
বাংলার পাশাপাশি পাঞ্জাবের সব বুথেও ওয়েব কাস্টিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । যে সব জায়গায় ইন্টারনেটের সমস্যা হবে, সেই সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে বলেও খবর কমিশন সূত্রে ।
তবে প্রশ্ন হল, ওয়েব কাস্টিং কী? ওয়েব কাস্টিং বলতে বোঝায় লাইভ স্ট্রিমিং । এর সাহায্যে কোন বুথে কী হচ্ছে, অনলাইনের মাধ্যমে তাতে নজরদারি চালাতে পারে কমিশন । কোনও বুথ অনভিপ্রেত ঘটনা ঘটলে, কমিশনের অফিসে বসেই তা দেখতে পাবেন আধিকারিকরা । সেই মতো দ্রুত নেওয়া যাবে ব্যবস্থা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

