লোক সভা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন । দেশজুড়ে অস্ত্র উদ্ধারের উপরে জোর জাতীয় নির্বাচন কমিশনের । সব রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ । সীমান্ত এলাকায় নাকা চেকিং উপরে বিশেষ জোর দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন । আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ প্রশাসনকে নিয়ে একাধিক নির্দেশিকা দিল জাতীয় নির্বাচন কমিশন ।
রাজ্যে শান্তিপূর্ন পরিবেশে অবাধ নির্বাচন করতে তৎপর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই বিষয়ে জানা যায়, ৮০,৫৩০ বুথেই এবার আর্টিফিসিয়াল টেকনোলজি অর্থাৎ এআইয়ের সাহায্য নিয়েই ভোট বৈতরণী পার করতে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।
অন্যদিকে প্রথম পর্বের ভোটের একসপ্তাহ আগেই রাজ্যে আসছে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী । তাঁদের অধিকাংশই মোতায়েন করা হবে প্রথম দফা নির্বাচনে । প্রতি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী । এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

