লোকসভা ভোটের মুখে ফের নতুন মামলা করা হল তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে । FEMA-র পর এবার PMLA ধারায় মামলা রুজু করা হল কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে । আর তাতেই সামাজিক মাধ্যমে আক্রমণাত্মক হয়ে উঠলেন মহুয়া ।
ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডের তদন্তে নেমে মহুয়ার নামে এবার নতুন মামলা রুজু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এবার PMLA ধারায় যুক্ত করা হল মহুয়ার বিরুদ্ধে । নতুন মামলা রুজু হতেই আক্রমণের পথ বেছে নিলেন তিনি ।
এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে আক্রমণে নামলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী । ‘বিজেপির দরজা খোলা, না হলে এবার তিহাড়’ , নিজের অ্যাকাউন্টে দিলেন এমনই বার্তা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

