মঙ্গলবার দুপুরে পশ্চিম বর্ধমানের কুলটির চীনাকুড়ি কোলিয়ারিতে খনির চাণকে কাজ করার সময় পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যুর হয় । সেই ঘটনায় বুধবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এলাকায় গিয়ে মৃতের পরিবারের প্রতি ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হন ।
একদিকে সিটু নেতা তথা আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশ গোপাল চৌধুরী মৃতের নিকটআত্মীয়কে ১৫ লক্ষ টাকার ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজনকে চাকরি ও সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার দাবি তোলেন । পাশাপাশি বিজেপি নেতা তথা কুলটির বর্তমান বিধায়ক অজয় পোদ্দার সরাসরি ইসিএলের পক্ষ থেকে দ্রুত ক্ষতিপূরণের অর্থ প্রদানের দাবি তোলেন ।
একইভাবে তৃণমূল নেতা, কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় তিনিও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির দাবি করেন । অন্যদিকে ইসিএল কর্তৃপক্ষ এই সমস্ত দাবি পূরণের আশ্বাস দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

