তাপপ্রবাহে তপ্ত জেলা!

চৈত্রের শেষেই জারি করা হল তাপপ্রবাহের সতর্কবার্তা । বুধবার থেকে পশ্চিমের ৫ জেলায় চলবে তাপপ্রবাহ, সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর । গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বাড়বে গরম । থাকবে অস্বস্তিকর আবহাওয়া । তবে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর । বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আরও বেশ কয়েক ডিগ্রী বাড়ার সম্ভাবনা রয়েছে । সকাল থেকেই আকাশে হালকা মেঘ রয়েছে । তার ফলে আদ্রতা বেশি হওয়ার কারণে বেলা বাড়ার সাথে সাথে অস্বস্তিকর গরম বাড়বে তা বলাই যায় ।

একই রকমভাবে পুরুলিয়া সহ দক্ষিণ বঙ্গের আরো চার জেলায় বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানায় আবহাওয়া দফতর । এসব জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর ।

এদিন পুরুলিয়ার সর্বচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে সর্বোচ্চ ৪০ ডিগ্রী সেলসিয়াস । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার কারণে গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে । সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাবে । আপাতত এই সমস্ত জেলায় এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । তাপপ্রবাহের আবহে জেলার বাসিন্দাদের সতর্ক থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস ।

রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। চৈত্রের শেষ থেকে বাড়ছে তাপমাত্রার পারদ । ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা । পশ্চিম বর্ধমানের আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলে একইভাবে তাপমাত্রার পারদ চড়ছে । সেই সঙ্গে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়ছে । সকালে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজনকে একান্ত প্রয়োজন ছাড়া আর বাইরে সেই ভাবে দেখা যাচ্ছে না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube