ইডি-র জেরার সম্মুখীন শেখ শাহজাহান, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য!

শেখ শাহজাহানকে জেরা করল ইডি । জানা যায়, ৫ ঘণ্টা ধরে জেরা করা হয় শাহজাহানকে । সেই জেরায় এবার উঠে আসে বিস্ফোরক তথ্য ।

জেরায় বিস্ফোরক তথ্য ও নথি উঠে আসে ইডির হাতে । জানা যায়, বিগত ১০ বছরে ১৩৭ কোটি টাকার লেনদেন করা হয় । ফিশারি কোম্পানিতে লেনদেন করে শাহজাহান । ইডি-র জেরায় ১০ ঘনিষ্ঠ ব্যবসায়ীর নাম উঠে আসে বলে জানা যায় ইডি সূত্রে ।

সূত্রের খবর, মেসার্স ম্যাগনাম এক্সপার্টে ১০৪ কোটি টাকা জমা পড়ে । এই সংস্থার মালিক অরূপ কুমার সোম নামে এক ব্যক্তি । অন্যদিকে, মেসার্স শেখ সাবিনা ফিশারির মালিক শাহজাহান । একাধিক কোম্পানির নিয়ন্ত্রণ করতেন শাহজাহান

এর মধ্যে একাধিক কোম্পানির পার্টনারদের বয়ান রেকর্ড করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ২০১৯ সালে শেখ শাহজাহান মার্কেট তৈরি । একাধিক মাছ ব্যবসায়ীদের দেওয়া হয় ‘হুমকি’ । মাছ ব্যবসায়ীদের নিজের সংস্থায় মাছ বিক্রি করার জন্য দেওয়া হত হুমকি । মাছ বিক্রি না করলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিত শাহজাহান । এই বিষয়ে জানা যায়, ৫০ শতাংশ মাছ ব্যবসায়ীদের থেকে আসত । ৩০-৪০ শতাংশ মাছ বেআইনিভাবে কেনা হত বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube