একটি মামলায় গ্রেফতারের পর ফের আরেকটি মামলা । নির্বাচনের আগে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দারস্থ হলেন ধৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম ।
প্রশ্ন ওঠে, একটি মামলায় গ্রেফতার করার পর, আরও দু’টো মামলায় কি করে যুক্ত করা হয় আরাবুলকে? তার পরেই কলকাতা পুলিশকে চিঠি পাঠানো হয় আরাবুল ইসলামের আইনজীবীর তরফ থেকে।
ভাঙরের তৃণমূল নেতার নামে ঠিক ক’টি মামলা রয়েছে, তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয় পুলিশকে । সেই প্রশ্নের কোনও উত্তর না পেয়েই আদালতের দারস্থ হন আরাবুল ইসলাম । এই নিয়েই অভিযোগ ওঠে, পুলিশ অতিস্বক্রিয় হয়ে ফাঁসানোর চেষ্টা করছে আরাবুলকে।
এই মর্মেই মামলা দায়ের করার আবেদন করা হয় আদালতে । সেই মামলা দায়ের করার অনুমতিও দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত । আগামী বৃহস্পতিবার ৪ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

