ঊর্ধ্বমুখী পারদ, জারি তাপপ্রবাহের সতর্কতা

বুধবার থেকে হিট-ওয়েভ অ্যালার্ট জারি করা হল পশ্চিমের জেলায় । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে । আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে । উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে । শনিবার ফের ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ।

অন্যদিকে জানা যাচ্ছে, ঘূর্নাবর্ত রয়েছে বাংলাদেশে । বাংলাদেশ থেকে অরুণাচল পর্যন্ত অক্ষরেখা রয়েছে । নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে । ঝঞ্ঝা আসবে শুক্রবারে । তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা যা কর্ণাটকের ওপর দিয়ে গিয়েছে ।

দক্ষিণবঙ্গ ৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা । দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের শুরু হয়েছে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বেশ কয়েকটি জেলায় । আজ বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে । কাল বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে ।

শুক্রবারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে । বেশ কিছু এলাকায় লু- বইবার সম্ভাবনাও রয়েছে ।

শনিবারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে ।একইসঙ্গে তাপপ্রবাহ চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং বিকেল ও সন্ধ্যায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ছয় জেলায় । দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার থেকে । বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টি বাড়বে শনিবার থেকে । সঙ্গে ঝড় থাকবে বলেও জানা যায় । শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে ।

কলকাতা চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ । জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে । গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে বঙ্গে । দিনের তাপমাত্রা বাড়বে । তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই । কলকাতায় তাপমাত্রা সকালে সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০ থেকে ৯১ শতাংশ ।

বাংলা ওড়িশা ঝাড়খন্ড বিহারে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে । কর্ণাটক ও তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহ চলছে । তাপপ্রবাহের মতো পরিস্থিতি এবং গরমও দেশের বেশিরভাগ অংশে ।

এপ্রিলের শুরুতেই আবার পশ্চিমী ঝঞ্ঝা থাকবে । পরপর পশ্চিমী ঝঞ্ঝায় মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন উত্তর-পশ্চিম ভারতে । জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি তুষারপাত ও হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা হতে পারে শিলাবৃষ্টি । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানাতে । অরুণাচলপ্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড ত্রিপুরাতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস । বেশি বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ আসাম ও মেঘালয়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube