রবিবার উত্তরবঙ্গে আচমকাই চলল ঝড়ের ব্যাপক তাণ্ডব । ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয় আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা ।
এদিনের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লক । ক্ষতিগ্রস্ত হয় পাতলাখাওয়া, চকোয়াখেতি, ঘরঘরিয়া এলাকা । পাশাপাশি ঝড়ের তাণ্ডবে দেখা যায় চিলাপাতা ও তোপসিখাতা এলাকাও ক্ষতিগ্রস্ত হয় । এমনকি কুমারগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকাও ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ।
ঝড় হাওয়ার তীব্র দাপটে পড়ে গিয়েছে বহু গাছও । ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি । একি সঙ্গে জানা যায় উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি , ট্রান্সফরমার । যার জেরে এখন গোটা এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুত সরবরাহ ব্যবস্থা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

