পানীয় জলের দাবিতে পথ অবরোধ হাওড়ায়

চলছে তীব্র দাবদাহ, অমিল পানীয় জল । দীর্ঘদিন ধরেই এই একই সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা । এবার সেই পানীয় জলের দাবিতেই মঙ্গলবার পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা । হাওড়া কর্পোরেশনের অন্তর্ভুক্ত ২৬ নম্বর ওয়ার্ডের ঘটনা ।

কালিকুণ্ডু লেন পেট্রোল পাম্পের সামনে বেশ কিছুক্ষণ অবরোধের জেরে নেতাজী সুভাষ রোডে স্তব্ধ হয়ে যায় যান চলাচল । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন এলাকার প্রাক্তন কাউন্সিলর এবং শিবপুর থানার পুলিশ । এদিন তাঁদের আশ্বাসে উঠে যায় অবরোধ । সমস্যা খতিয়ে দেখে সুরাহার জন্য ডেকে পাঠানো হয় কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের ।
অবিলম্বে সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় এলাকাবাসীরা ।

এই ঘটনায় এদিন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় চার মাসের বেশি সময় হল এলাকায় পানীয় জল সরবরাহ ঠিকঠাক হচ্ছে না । তাঁদের আরও অভিযোগ, এলাকার রাস্তায় এবং বাড়ি বাড়ি কল থাকলেও সেখানে জল পাচ্ছেন না কেউই । এই তীব্র গরমে জল না পাওয়ায় এলাকার মানুষ পড়েছেন চরম অসুবিধায় । কিন্তু সেই ব্যাপারে উদাসীন কর্পোরেশন । তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তাঁদের এই পথ অবরোধ বলে জানালেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube