রঘুনাথগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড!

গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল মুর্শিদাবাদের জেলার রঘুনাথগঞ্জে । অগ্নিকাণ্ডের জেরে মঙ্গলবার ভস্মিভূত হয়ে যায় একটি বাড়ি । সকাল সকাল এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চাপাপাড়া গ্রামে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির একটি ছোট বাচ্ছা গ্যাস জ্বালিয়ে রান্না করতে গিয়ে ঘটে যায় এই বিপত্ত । সিলিন্ডারের গ্যাস থেকে বাড়ির আসবাবপত্রেও অগ্নি সংযোগ ঘটে । একই সঙ্গে সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে এদিন । এই আগুনের ফলে ক্ষণিকের মধ্যে বাড়ির আসবাবপত্র পুড়ে ভস্মিভুত হয়ে যাওয়ার ফলে কান্নার রোল বাড়ির সদস্যদের । একপ্রকার সর্বস্বান্ত হয় যান তাঁরা ।

এই আগুনের খবর পেয়ে তড়িঘড়ি জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন । এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সমস্ত কিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube