মুর্শিদাবাদ জেলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল পচাগলা দেহ । মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মিঞাপুরে পুর্বপাড়া গ্রামে ৩০ বছর বয়সী অরুন সাহা নামক এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, অরুন সাহা নামে ওই যুবক একাই থাকতেন তাঁর নিজের ঘরে । তিনি টোটো ও গাড়ি ভাড়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলেও খবর । গত রবিবার থেকে ঘরের মধ্যেই ছিলেন তিনি । একই সঙ্গে জানা যায় স্হানীয় এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর ।
স্থানীয় বাসিন্দারা জানান, গত রবিবার থেকে আর দেখা যায়নি অরুনকে । গত রবিবার শেষ দেখা যায় ওই মহিলাকেও । স্হানীয় ব্যবসায়ীদের অনুমান, যুবককে খুন করা হয়েছে । মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

