দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে । কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকার ঘটনা ।
এই ঘটনায় অভিযোগ ওঠে বিজেপির দেওয়াল লেখার সময় তৃণমূল কর্মীরা তাঁদের ওপরে হামলা চালায় । অভিযোগ এই ঘটনায় বিজেপি কর্মী নিরঞ্জন দাসকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা । ঘটনায় নিরঞ্জনের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে । সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় জামতলা গ্রামীণ হাসপাতালে । সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই বিজেপি কর্মী । এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল ।
পাল্টা তৃণমূল কর্মী নিত্য দাস অভিযোগ করেন, তাঁকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা । অভিযোগ আনা হয়, তিনি দোকানে যাবার পথে শোনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলছেন বিজেপি কর্মীরা । তিনি এ বিষয়ে প্রতিবাদ করেন, তখনই বিজেপি কর্মী সমর্থকরা তার ওপরে হামলা চালায় । ঘটনায় আহত তৃণমূল কর্মী নিত্য দাস জামতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । দু’টি ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কুলতলি থানায় । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

