পশ্চিম বর্ধমানের কাঁকসার বিরুডিহাতে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটল ভয়াবহ দুর্ঘটনা । পাথর কুচি বোঝায় একটি বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে খবর । সেই ট্রাকের তলায় চাপা পড়ে গেলেন কয়েকজন মানুষ ।
মঙ্গলবারের এই ঘটনায় দু’জনের মৃত্যু হয় এবং আরও দু’জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা যায় । মঙ্গলবার সাতসকালে এই দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার খবর পেয়ে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে । ঘটনার জেরে এলাকায় উত্তেজনায় ছড়ায় ।
দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ থাকে বেশ কিছুক্ষণ । পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি কোন ফাইন্যান্স সংস্থার গাড়ি ট্রাকটিকে ধাওয়া করায় ট্রাকের চালক আচমকা ব্রেক কষাতে ট্রাকটি উল্টে যায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

