জলপাইগুড়িতে ধেয়ে আসে কালবৈশাখী ঝড় । এদিন ঝড়ের শিকার হলেন ২ ব্যক্তি । এই ঘটনায় জখম হন অন্তত ৬০ জন ব্যক্তিও । মৃত্যু হয় ৫৫ বছর বয়সী অনীমা বর্মন ও ৪৫ বছর বয়সী দ্বীজেন্দ্র সরকারের । মৃত অনীমা পাহাড়পুরের বাসিন্দা ও দ্বীজেন্দ্র সরকারের বাড়ি সুকান্ত পল্লী।
রবিবার ঝড়ের দাপট থেকে রক্ষা পেলেও বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়ির ওপর দিয়ে বয়ে যাওয়া দ্বিতীয় দফার কালবৈশাখী ঝড়ে এখন পর্যন্ত ২ জন ব্যাক্তির গাছ চাপা পড়ে মৃত্যুর খবর মিলেছে । এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ির সদর ব্লকের তিস্তা পাড়ের উত্তর সুকান্ত নগর কলোনিতে ।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ । ঝড়ের দাপটে অনেক গাছ পড়ে গিয়েছে । ঝড়ের জেরে ক্ষতিগ্রস্থ হয় ব্লক জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি অঞ্চল ।এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বেশ কিছু ঘরের টিনের চালা উড়ে যাবার পাশপাশি বড় বড় গাছ ভেঙ্গে পড়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

