মালদহে সোমবার সকালে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদহের সাহাপুর অঞ্চলের কালিতলা বাজার এলাকায় । বাড়ি থেকে ৩০০ মিটার দূরত্বে দেহ উদ্ধার হয় যুবকের ।
সোমবার সকালে এই ঘটনাটি প্রকাশ্য আসতেই শোকের ছায়া দেখা যায় এলাকা জুড়ে । পরিবার ও স্থানীয়দের বক্তব্য বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়েছে ওই যুবককে । খুনিদের শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন তাঁরা । এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে মালদহ থানার পুলিশ ।
হাড় হিম করা ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা । জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম তাপস দাস; তাঁর বয়স হয়েছিল ৩০ বছর । স্থানীয় সূত্রে খবর তাঁর বাড়ি সংশ্লিষ্ট এলাকার মন্ডল পাড়া এলাকায় । তাঁর বাড়িতে রয়েছেন তাঁর মা, বাবা সহ তার স্ত্রী এবং দুই সন্তান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

