১০০ দিনের কাজে উঠেছিল দুর্নীতির অভিযোগ । উত্তর ২৪ পরগনা জেলার এই ঘটনায় এবার বিডিওর অভিযোগে গ্রেফতার করা হয় দুই সুপারভাইজারকে । সোমবার তাঁদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায় ।
এই ঘটনায় জানা যায়, উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানা এলাকার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা গ্রামের ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে দুইজনকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ । ধৃতদের নাম প্রসেনজিৎ ঘোষ ও রূপালী মন্ডল । গাইঘাটার বিডিও ধৃতদের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছিল বলে খবর ।
তাঁদের বিরুদ্ধে একশ দিনের কাজের দুর্নীতির অভিযোগ উঠেছে । স্বাক্ষর জাল করা ও কাজ না করেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে । ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠায় গাইঘাটা থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

