বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে উঠল ছাত্রী নির্যাতনের অভিযোগ!

বীরভূমে বিশ্বভারতীর পার্সিয়ান, উর্দু এবং ইসলামিক স্টাডিজ ভাষাভবন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে উঠল ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ । একই সঙ্গে প্রকাশ্যে এল তাঁদের অশ্লীল ম্যাসেজ করার অভিযোগও । এই ঘটনায় শান্তিনিকেতনের মহিলা থানায় দায়ের করা হয় অভিযোগ ।

বিশ্বভারতীর পার্সিয়ান, উর্দু এবং ইসলামিক স্টাডিজ, ভাষাভবন বিভাগের এক অধ্যাপক আবদুল্লা মোল্লা । তাঁর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে শান্তিনিকেতন মহিলা থানার দ্বারস্থ হন ওই বিভাগের তিন ছাত্রী । শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে শান্তিনিকেতন মহিলা থানায় অভিযোগ করেন তাঁরা । এমনকি তাদের আরও অভিযোগ, তাদেরকে ওই প্রফেসর হোয়াটসঅ্যাপে অশ্লীল ম্যাসেজও করেন ।

ওই তিন ছাত্রীর অভিযোগ, “পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে একাধিকবার আমাদের শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ওই প্রফেসর । এমনকি আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন অশ্লীল ম্যাসেজও করতেন” ।

এই বিষয়ে ওই প্রফেসর আবদুল্লা মোল্লাকে ফোন করা হলে তিনি বলেন সংবাদ মাধ্যমের সামনে তিনি কোন কথা বলবেন না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube