ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি, পরিদর্শনে রাজ্যপাল

রবিবারের ঝড়ে ইতিমধ্যেই বিধ্বস্ত হয়ে গিয়েছে জলপাইগুড়ি । ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আজ সোমবার জলপাইগুড়ি এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

সোমবার সকালে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে সড়কপথে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন বোস । জলপাইগুড়িতে পৌঁছে তিনি ঝড়ে মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করবেন বলে জানা যায় ।

এদিন ওই প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজে সন্তোষ প্রকাশ কর‍তে দেখা যায় তাঁকে । বিপর্যয়ের খবর পেয়েই রাজ্যপালের তরফে রাজভবনে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম চালু করা হয় । রাজভবনের তরফে কেন্দ্রীয় বিপার্যয় মোকাবিলা বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে রাতেই যোগাযোগ করা হয় বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube