রবিবার উত্তরবঙ্গে চলল ঝড়ের তাণ্ডব । ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় এলাকা । শেষ পাওয়া খবর অনুযায়ী ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয় ৫ জনের । হাসপাতালে ভর্তি ৫৬ জন । ক্ষতিগ্রস্থ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার
এদিন জানা যায়, বেশি ক্ষতিগ্রস্থ হয় ময়নাগুড়ি এলাকা । সেখানে শতাধিক বাড়ি ঝড়ে ধূলিসাৎ হয়ে যায় । এখনও পর্যন্ত মৃত্যু হয় ৫ জনের । জলপাইগুড়িতে মৃত ৪, ময়নাগুড়িতে ১ ব্যক্তি । আহত হয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৬ জন । আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৩ জন ব্যক্তি ।
সোমবারও জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভরতি আছেন ৫৬ জন । রবিবার গভীররাত পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ১৭০ জন । মৃতদের মধ্যে ৪ জন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের, ১ ময়নাগুড়ি হাসপাতালের । ৩ জন আশঙ্কাওজনক থাকলেও তাঁদের মেডিক্যাল ও টি হয়েছে । ময়নাগুড়ির বার্নেস গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায় । শেল্টার ও হোমে রয়েছেন গৃহহীনেরা ।
ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুর্যোগ কবলিত মানুষদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে । রবিবার গভীররাত পর্যন্ত মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি মেডিকেল কলেজ, মৃতের বাড়িতে পরিবার, শেল্টার ও হোমে যান । জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাগুড়ির পুঁটিমাতির শেল্টার হোমে মুখ্যমন্ত্রী যান পরিদর্শনে । যেখানে ঝড়ে গৃহহীন প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন ।
জলপাইগুড়ি মেডিকেল কলেজে আহতদের দেখার পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, উদ্ধার কাজ শেষ হয়েছে ।প্রশাসন ভাল কাজ করেছে । নির্বাচন বিধি লাগু থাকলেও প্রশাসন তাদের মতো করে মানুষের পাশে থাকবে । ক্ষতিপূরনের হিসেব হয়ে গিয়েছে বলেও তিনি জানান ।
এদিন বাগডোগরায় নেমে মুখ্যমন্ত্রী প্রথমে জলপাইগুড়ির পাহাড়পুরের মৃত অনিমা বর্মনের বাড়ি যান । সেখান থেকে পাহাড়পুরের মৃত দ্বীজেন্দ্র নারায়ন সরকারের বাড়ি যান তিনি । সেখান থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে এসে আহতদের সাথে কথা বলেন । তারপর মেডিক্যাল কলেজ থেকে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী ।
আজ সোমবার রাজ্যপাল মেডিক্যালে আসছেন । দুপুরে শুভেন্দু অধিকারি আসছেন এলাকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

