গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস?

আবহাওয়া দফতর জানাচ্ছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে । আজকেও উত্তরবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস । তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম । বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ।

একই সঙ্গে জানা যায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে মঙ্গলবার ও শুক্রবারে । উত্তর ও দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত; যা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে । তামিলনাড়ু থেকে মারাঠাওয়াড়ার মধ্যে রয়েছে আরও একটি অক্ষরেখা যা কর্ণাটকের ওপর দিয়ে গিয়েছে । ঘূর্নাবর্ত রয়েছে হরিয়ানা ও অসমে ।

দক্ষিণবঙ্গ আগামী দু-তিন দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও তার পরবর্তী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানা যাচ্ছে । পশ্চিমের বেশ কিছু জেলাতে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের ।আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে । ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে; বাড়বে উষ্ণতা । সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ।তবে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে আবহাওয়ার উন্নতি হবে । মূলত শুষ্ক থাকবে আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনাও কম থাকবে । তবে গরম বাড়বে বলেই খবর ।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হতে পারে । মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একই সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া । মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় । হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ।

অন্যদিকে কলকাতা চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ । আজ আংশিক মেঘলা আকাশ । গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে । বাড়বে দিনের তাপমাত্রাও । কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক তাপমাত্রা । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৮৮ শতাংশ ।

তাপপ্রবাহের পরিস্থিতি মধ্যপ্রদেশ ও বিদর্ভ; গুজরাট, কর্ণাটক, রায়েলসীমা ও তেলেঙ্গানার মতো দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে । গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কোঙ্কন, গোয়া, কেরল,মাহে, তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল । এই অঞ্চলের সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন । এপ্রিলের শুরুতেই দাবদাহ থাকবে দেশজুড়ে । ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে রায়ালসীমা মধ্যপ্রদেশ ঝাড়খন্ড ছত্রিশগড় বিদর্ভ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ইয়ানামে ।

এপ্রিলের শুরুতেই আবার ফিরবে পশ্চিমী ঝঞ্ঝা । পরপর পশ্চিমী ঝঞ্ঝায়ে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তর-পশ্চিম ভারতে । জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি তুষারপাত ও হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা হতে পারে শিলাবৃষ্টি । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানাতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube