ভরা চৈত্রে কখনও তুমুল বৃষ্টি, তো কখনও ঝড় । এক কথায় ঝড়-বৃষ্টির এই দাপটে নাজেহাল বাংলা । আগামী সপ্তাহের শুরু থেকেই একদিকে চড়বে পারদ, অন্যদিকে, বাংলার বহু এলাকায় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ফের আবহাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । আজ শুক্রবার থেকেই ফের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও শনিবার রীতিমতো দুর্যোগ থাকবে বএল জানা যাচ্ছে । শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । তার জেরেই শুরু এই অকাল বর্ষণ। আজ গোটা দক্ষিণবঙ্গেই কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। এছাড়া বাকি জেলায় শুকনো থাকবে আবহাওয়া । এরপর শনিবার থেকে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে গোটা রাজ্যেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে । পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে যেতে পারে ।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে । এরপর শনিবার ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সবক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বইবে দমকা হাওয়া । সামান্য বাড়তে পারে তাপমাত্রাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

