ট্রেনে কাটা পড়ে মৃত্যু সিভিক ভলাণ্টিয়ারের!

ট্রেনে কাটা পড়ে এক সিভিক ভলাণ্টিয়ারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় । রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । রেল পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে । তবে কী কারণে সিভিক ভলাণ্টিয়ারের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল তার কারণ এখনও জানা যায়নি ।

সূত্রের খবর, রায়গঞ্জ ব্লকের শেরপুর এলাকার বাসিন্দা নিমাই চন্দ্র ভৌমিক । রায়গঞ্জ পুলিশ জেলায় সিভিক ভলাণ্টিয়ারে কর্মরত ছিলেন তিনি । নিমাই সিভিক ভলাণ্টিয়ারের কাজ ছাড়াও টোটো চালিয়ে সংসার প্রতিপালন করতেন বলে জানা যায় ।

সূত্রের খবর রবিবার ভোরে পুলিশ সুপারের অফিসে কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়েছিলেন নিমাইবাবু । টোটোটি হেমতাবাদ থানার ঠাকুরবাড়িতে রেখে তিনি রায়গঞ্জে চলে আসেন । কিছুক্ষণ বাদে পরিবারের লোকের তাঁর মৃত্যুর সংবাদ পান ।

রায়গঞ্জের রেল পুলিশ রায়গঞ্জ থানার শীষগ্রাম এলাকায় রেল লাইন থেকে নিমাই-এর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে । রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায় । মৃতের পরিবারের জানায়, কী কারণে নিমাই-এর মৃত্যু হল তা তাদের কাছে পরিস্কার নয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube