আসাম থেকে ঝাড়খন্ড গিয়ে অপহরণ হওয়া কিশোরীকে উদ্ধার করে ফেরার পথে, উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর থানার তেলিভিটা গ্রামে, ২৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে পড়ল পুলিশের গাড়ি । শনিবারের এই ঘটনায় আহত হন ৬ জন ব্যক্তি ।
এদিনের ঘটনায় জানা যায়, দুর্ঘটনায় পুলিশের গাড়ি উল্টে ছয়জন জখম হন । উদ্ধার হওয়া কিশোরীর আঘাত গুরুতর । তাঁকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় । আসামের পানিগাঁও থানার পুলিশ এক কিশোরীকে উদ্ধার করতে শনিবার ঝাড়খন্ডে গিয়েছিল । সেখান থেকে কিশোরীকে উদ্ধার করে আসামে ফিরছিলেন আধিকারিকরা ।পুলিশের গাড়িতে ছিলেন এক মহিলা পুলিশ কর্মী ছাড়াও চার পুলিশ কর্মী ।
জানা যায়, রাতে পুলিশের গাড়িটি ২৭ নম্বর জাতীয় সড়ক ইসলামপুর বাইপাসে তেলিভিটায় পৌছালে আচমকাই গাড়িটি উল্টে যায় । স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে দেখতে পেয়ে উদ্ধার কার্যে হাত লাগান । জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় । উদ্ধার হওয়া কিশোরীর আঘাত গুরুতর থাকায় ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন । ইসলামপুর থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

