নির্বাচনী আবহে শ্রীরামপুরে শুরু হয়েছে নতুন জল্পনা । আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার যোগাযোগ রাখছেন বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে; এমনই দাবি করা হয় শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শংকর বোসের পক্ষ থেকে । তাহলে এবার কি পদ্ম শিবিরে দেখা যাবে অপরূপা পোদ্দারকে?
ভোট যুদ্ধে এবার বিতর্কে জড়ালেন আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার । আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শংকর বোসের দাবি, অপরূপা পোদ্দার বিজেপির সাথে যোগাযোগ করেছেন । এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথেও তাঁর যোগাযোগ রয়েছে, যা আগামী দিন পরিষ্কার হবে, এমনই জানিয়েছেন তিনি ।
যদিও কবীর শঙ্কর বোসের এই দাবি, অস্বীকার করেছেন আরামবাগের বিদায়ী সাংসদ অপরুপা পোদ্দার । তিনি জানান, ‘কবীরবাবু মিথ্যা অভিযোগ করছেন, আমি মমতাদির ছোট বোন হয়ে এসেছিলাম, থাকব আগামী দিনেও । কবীর বাবুর মিথ্যা অভিযোগ প্রমাণ করব । পাশাপাশি তিনি জানান, ‘আমার মা-বাবার শরীর খারাপ তাই আর্থিক নিয়ে চিন্তায় রয়েছি,তাই আমি ভোটে দাঁড়ায়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

