মহুয়ার উপর ‘অত্যাচার’, মমতার নিশানায় কেন্দ্রীয় সংস্থা!

আসন্ন লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগর থেকেই প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার মহুয়া মৈত্রর সমর্থনে কৃষ্ণনগরে জনসভা সারলেন মুখ্যমন্ত্রী ।

এদিনের কৃষ্ণনগরের ধুবুলিয়ার মঞ্চ থেকে সিএএ, এনআরসি নিয়ে আবারও সরব হলেন তিনি । একই সঙ্গে খোঁচা দিতে ছাড়লেন না জোট রাজনীতিকেও । মঞ্চ থেকে তিনি বলেন, সিপিএমকে ভোট মানে বিজেপি-কে ভোট; কংগ্রেসকে ভোট মানে বিজেপি -কে ভোট । একই সঙ্গে তিনি জানালেন বাংলায় নাকি ‘জোট হয়নি, ঘোঁট হয়েছে’ ।

আজকের বার্তায় উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গও । তিনি বলেন রেডের নামে হেনস্থা করছে ইডি, সিবিআই । এদিন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর পাশে থেকে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতেন বলে মহুয়াকেও কেন্দ্রীয় এজেন্সির হেনস্থার শিকার হতে হয় । একই সঙ্গে তিনি যোগ করেন,’ মহুয়ার উপর অনেক অত্যাচার হয়েছে, লোকসভা থেকে মহুয়াকে তাড়ানো হয়েছে ‘।

সম্প্রতি মহুয়ার কৃষ্ণনগরের কার্যালয় ও কলকাতায় তাঁর বাবার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির অভিযানকে তুলে ধরে তিনি বলেন, ‘ ভোটে দাঁড়ানোর পর ওঁর বাবা-মাকেও ছাড়ছে না ‘ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube