দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রবিবার রাজধানীর বুকে মেগা জনসভার আয়োজন করল বিরোধী জোট ‘ইন্ডিয়া’ । দিল্লির রামলীলা ময়দানে ‘লোকতন্ত্র বাঁচাও’ জনসভায় যোগ দেবেন বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্ব ।
আম আদমি পার্টির যাবতীয় নেতারা সহ জনসভায় থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গে, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুখ আবদুল্লা, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন প্রমুখ । কেজরীওয়ালের স্ত্রী সুনীতাও অংশ নেবেন আজকের এই জনসভায়।
ইন্ডিয়া’র মিছিলকে কেন্দ্র করে শনিবার থেকেই রাজধানীর নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে । বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশি প্রহরাও । মোতায়েন করা হয়েছে আধাসেনাও । রাজধানীর বেশ কিছু রাস্তায় রবিবার যান নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানা যায় । রামলীলা ময়দানের বাইরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

