পুরুলিয়ায় আটক লরি! কিন্তু কেন?

রবিবার পুরুলিয়া জেলায় বিজেপি কর্মীদের হাতে আটক করা হল একটি লরি । স্থানীয় সূত্রে জানা যায় লরির মধ্যে ভর্তি ছিল গরুর হাড় । লরিটিকে আটক করায় উত্তেজনা ছড়ায় পুরুলিয়া শহরের গাড়ীখানা মোড়ে ।

রবিবার সকালে বিজেপি কর্মীরা এমনই একটি ছোট লরিকে আটক করে । লরির ত্রিপল খুলে দেখেন তাতে গরুর হাড় বোঝাই করা রয়েছে । ত্রিপল খুলতেই এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানার পুলিস এসে উপস্থিত হলে উত্তেজনা ছড়ায় ।

এদিনের ঘটনায় বিজেপি কর্মীদের দাবি, এই গাড়ির মালিককে ঘটনাস্থলে আসতে হবে । পুলিশের সাথে ঠেলাঠেলিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা । ঘটনাস্থলে আসে আরও বিশাল পুলিশ বাহিনী । তারপরেই সেখান থেকে গাড়িটিকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যাওয়া হয় বলে সূত্র মারফত জানা যায় ।

এলাকার উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক আধিকারিক । অন্যদিকে পুরুলিয়া সদর থানায় উদ্ধার করা গাড়িটিকে না দেখতে পেয়ে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি জেলা নেতৃত্ব । অবশেষে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জোতির্ময় সিং মাহাত এই ঘটনায় সোচ্চার হয়ে সদর থানার মূল গেটে অবস্থান বিক্ষোভে বসে পড়েন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube