নির্বাচনের আগে প্রকাশ্যে তৃণমূল-বিজেপি সংঘর্ষ!

ইতিমধ্যেই বেজে উঠেছে নির্বাচনের দামামা । তৃণমূল ও বিজেপি কর্মীর মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পটাশপুর বিধানসভার বড়হাট এলাকায় । স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সামাজিক মাধ্যমে দিনের পর দিন বিভিন্ন কুরুচিকর ও আক্রমণাত্মক মেসেজ করছেন স্থানীয় থেকে রাজ্য স্তরের বিভিন্ন বিজেপি নেতা কর্মীর নামে ।

এছাড়াও স্থানীয় বিজেপি কর্মীদের বিভিন্ন রকমভাবে হেনস্থা করার ও হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । এই নিয়ে ওই তৃণমূল কর্মীর সাথে এক বিজেপি কর্মীর বচসা শুরু হয় শনিবার সকালে । বচসা থেকে শুরু হয় হাতাহাতি ।

ভোটের মুখে সামান্য এই বচসা ও হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুর বিধানসভার বড়হাট এলাকায় । রাজনৈতিক সংঘর্ষের জন্য কুখ্যাত বড়হাট এলাকার এই সামান্য ঘটনা থেকে বড় কোন গন্ডগোলের আশঙ্কা করছেন এলাকার শান্তিপ্রিয় মানুষজন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube