বিতর্কিত মন্তব্যের জেরে দল তাঁকে সদ্য শো-কজ করেছিল । তবে তার পরেও দিলীপ ঘোষ আছেন দিলীপি ঘোষেই । মুখ্যমন্ত্রীর চোট নিয়ে বেফাঁস মন্তব্য করে আবারও শুরু করলেন নতুন বিতর্ক!
মুখ্যমন্ত্রী ভোট প্রচারে নামছেন । এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিতে গিয়ে দিলীপ ঘোষ বললেন, ‘এতদিন কেন নামেননি? সেটা তো জিজ্ঞাসা করুন’ । এরপরই তিনি বলতে শুরু করেন, ‘মাথায় স্টিকারটা কবে খুলবেন? ভোটের আগে না ভোট শেষ হওয়ার পরে, সেটাও বলে দিন’ ।
তবে এখানেই শেষ নয় । বর্ধমানের মোহনবাগান মাঠে রবিবার প্রাতঃ ভ্রমণ করার পর সাংবাদিকদের আরও কিছু কথা বললেন তিনি । এদিন র্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ‘ভোটের আগে চোট, এটাও তো ভোটের রেসিপি । হাত-পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই । আর ওই ইমোশনাল ভোটার হবে না’ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

