লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরেই চারিদিকে চলছে নাকা চেকিং । কিন্তু সেই নাকা চেকিংয়ের সময়েই উদ্ধার হল গাঁজা! পূর্ব মেদিনীপুরে তরমুজ ভর্তি পিকআপ ভ্যানের ভিতরেই ধরা পড়ল কয়েক লক্ষ টাকার গাঁজা, যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের ।
পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তরমুজ ভর্তি পিকআপ ভ্যানটি আটক করে । পিকআপ ভ্যানে থাকা তরমুজের মধ্যে থেকে উদ্ধার হয় গাঁজা ভর্তি বেশ কয়েকটি প্যাকেট । অভিযুক্ত গাড়ি চালককে আটক করে এগরা থানার পুলিশ । এ বিষয়ে এগরা এসডিপিও দেবীদয়াল কুন্ডু জানিয়েছেন, ‘গাঁজা পাচার হচ্ছিল পিকআপ ভ্যানে । ৫১ টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয় । এক কুইন্টাল দু’ কিলো গাঁজা উদ্ধার হয় এদিন’ । উদ্ধার হওয়া গাঁজার মূল্য আনুমানিক প্রায় নগদ কয়েক লক্ষ টাকা, এমনটাই জানিয়েছেন এগরার এসডিপিও ।
এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । তবে ঘটনায় অভিযুক্তকে গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি । পুলিশ জানিয়েছে, গাড়িটি আসছিল প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুরের এগরার দিকে । তবে সোলপাট্ট- এগরা রাজ্য সড়কের দোঁবাধি বাজারেই গাড়িটিকে সন্দেহজনক মনে করায় সেটি আটকানো হয় । তারপরে পুলিশি তদন্ত করে ওই গাড়িটিকে আটক করে গাড়ির মধ্য থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে এগরা থানার পুলিশ ।
ঘটনাস্থলে উপস্থিত হন এগরার এসডিও মণজিৎ কুমার যাদব । তিনি বিষয়টি পুরোপুরিভাবে খতিয়ে দেখেন । এটা পুলিশ ও প্রশাসনের বড়সড় সাফল্য বলে দাবি এগরার এসডিও’র ।কিন্তু এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য চাঞ্চল্য ছড়িয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

