শাহজাহানকে জেরা করতে চেয়ে শনিবার বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হয় ইডি । বসিরহাট মহকুমা আদালতে এদিন ইডি আধিকারিকদের সঙ্গে দেখা যায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের । সন্দেশখালি কান্ডের অভিযুক্তদের জেল হেফাজত হওয়ার পর বেশ কয়েকজনকে ইডি হেফাজতে নেওয়ার জন্যই বসিরহাট মহকুমা আদালতে আবেদন করা হয় বলে জানা যায় ইডি আধিকারিক সূত্রে খবর ।
জেলে গিয়ে জেরা করতে চেয়ে এদিন আদালতের অনুমতি চাইল ইডি । এই বিষয়ে শনিবার সকালে বসিরহাট আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এজলাসে শাহজাহানকে জেরা করার আবেদন জানানো হয় । ইতিমধ্যেই সেই আবেদন মঞ্জুর করে বসিরহাট আদালত ।
সেই আবেদনের ভিত্তিতেই এদিন জেলে গিয়ে জেরা করা হয় তাকে। শনিবার আদালত অনুমতি দেওয়ায় জমি দখল করার অভিযোগ এবং রেশন দুর্নীতি মামলায় শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । দুপুর ১টা নাগাদ ইডি আধিকারিকদের তিন জনের একটি প্রতিনিধি দল হাতে ল্যাপটপ ও স্ক্যানার মেশিন নিয়ে বসিরহাট উপসংশোধনাগারে প্রবেশ করেন শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য ।
ইডি সূত্রে খবর শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি কোথা থেকে এল অল্প কয়েকদিনে এবং তার যে অ্যাকাউন্ট সেখানে কোটি কোটি টাকার হদিস মিলেছে এ সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি আধিকারিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

