মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি রয়েছে আপ-এর । সেই নিয়ে নিরাপত্তা নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ ।
আপ-এর প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা দিল্লি পুলিশের । প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন চত্বরে জারি করা হয় ১৪৪ ধারা । সেই কারণে বন্ধ রাখা হয়েছে ওই চত্বরে তিনটি মেট্রো স্টেশনের গেট ।
পাশাপাশি মধ্য দিল্লিতে ঢোকার যাবতীয় রাস্তায় ব্যারিকেড লাগিয়ে বসেছে পুলিশি পাহারা । ইতিমধ্যেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আপ-সদর দফতরে জড়ো হওয়া কর্মীদের আগাম আটক করছে দিল্লি পুলিশ ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তারপর থেকে জেল হেফাজতেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী । শনিবার জেল থেকেই সকলের উদ্দেশ্যে বার্তা পাঠালেন তিনি । সেই বার্তা পড়ে শুনিয়েছিলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

