সামনেই লোকসভা ভোট আর ভোটের আগে আইএসএফ-তৃণমূল মধ্যে বাঁধল বচসা । সেই বচসা থেকে হাতাহাতি শুরু হয় দু’পক্ষের মধ্যে । তাতে আহত হয়েছেন বেশ কয়েক জন । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার পূর্ব খিকাপুরের অন্তর্গত দাড়িপুকুর গ্রামে ।
এই ঘটনায় জানা যায়, প্রথমে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয় । আর সেই বচসাকে কেন্দ্র করে শুরু হয় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ । আইএসএফের অভিযোগ, সামনে লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটে তাদের মাঠে ময়দানে নামতে বাধা দিতেই এই ধরনের গন্ডগোল পাকাচ্ছে তৃণমূলের কর্মীরা ।
তাঁরা জানান, ইফতার সেরে চায়ের দোকানে বসেছিলেন আইএসএফ কর্মীরা । আর সেখানে একটা গন্ডগোল সৃষ্টি হয় । শুরু হয় বচসা ও হাতাহাতি । হঠাৎ করে তৃণমূলের কিছু কর্মী সমর্থক এসে তাঁদের উপর মারধর করে বলে অভিযোগ ওঠে ।
তবে এই ঘটনা নিয়ে পাল্টা অভিযোগ করেছে শাসকদলের নেতা কর্মীরাও । তাঁরা জানান, যে দুই ভাইয়ের কথোপকথনের মধ্যে ঢুকে এই সম্পূর্ণ গন্ডগোলটি পাকিয়েছে আইএসএফ কর্মীরা । তারা ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ । দত্তপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

